উচ্ছেদ অভিযান
শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান: উদ্ধার ২ একরের বেশি সরকারি জমি
ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাধ জেলা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে সড়কের দুই পাশের অবৈধ ১৯টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২.২৮৬ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।
মুন্সীগঞ্জের রিকাবী বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত
মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার রিকাবী বাজার এলাকায় এক জোরালো উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাতের সকল অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচলের পথ সুগম করা হয়।
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে স্থাপনা থাকবে না: উচ্ছেদ অভিযান চলমান
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সৈকত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানসহ সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
মালয়েশিয়ায় উচ্ছেদ অভিযানে ১১৩ জন বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ জন বাংলাদেশিসহ ২৩৫ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।